Gujrat Rain: বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট, রাস্তায় জলে আটকে পড়া মানুষদের রক্ষায় তৎপর প্রশাসন, দেখুন ভিডিয়ো
ঘরবন্দি মানুষদের দরজায়-দরজায় খাবার এবং পানীয় জলের প্যাকেট পৌঁছে দিচ্ছেন এসডিআরএফ এবং এনডিআরএফ জওয়ানরা।
নয়াদিল্লিঃ ভারী বৃষ্টিতে (Heavy Rain) বিপর্যস্ত গুজরাটের (Gujarat) বিস্তীর্ণ অংশ। জুনাগড়ে (Junagarh) রাস্তায় গলা পর্যন্ত জল। বিপাকে সাধারণ মানুষ। মানভাদর তহসিলের নীচু এলাকায় আটকে পড়েছেন বেশকিছু মানুষ। তাঁদের উদ্ধার করতে পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি বিশেষ দল। ঘরবন্দি মানুষদের দরজায়-দরজায় খাবার এবং পানীয় জলের প্যাকেট পৌঁছে দিচ্ছেন এসডিআরএফ এবং এনডিআরএফ জওয়ানরা। বিগত কিছুদিন ধরেই ভারী বৃষ্টিতে ভিজছে গুজরাট। যার জেরে জলের তলায় রাজ্যের বিস্তীর্ণ এলাকায়। ইতিমধ্যেই গুজরাটের ১২ জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। ভারুচ, সুরাট, নভসারি, ভালসাদ, দমন, দাদরা নগর হাভেলি, রাজকোট, জামনগর সহ একাধিক জায়গায় ঘরবন্দি মানুষ।
দেখুন ভিডিয়ো
Gujarat: Heavy rains in Junagadh have disrupted daily life. In the low-lying areas of Manavadar Tehsil, people stranded have been rescued by SDRF and NDRF, and food packets have been distributed pic.twitter.com/LiHurhn3SK
— IANS (@ians_india) July 23, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 23, 2024 09:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

