Manipur Violence: মণীপুর হিংসার তদন্তে তিন সদস্যের কমিশন শাহ-র মন্ত্রকের
উত্তর পূর্ব ভারতের রাজ্য মণীপুরের হিংসার ছবি দেখে আঁতকে উঠেছে দেশ। অগ্নিগর্ভ মণীপুরে মৃত্য়ু মিছিল, জ্বলন্ত বাড়ি, প্রাণ ভয়ে মানুষের পালিয়ে যাওয়া দেখেছে সবাই।
উত্তর পূর্ব ভারতের রাজ্য মণীপুরের হিংসার ছবি দেখে আঁতকে উঠেছে দেশ। অগ্নিগর্ভ মণীপুরে মৃত্য়ু মিছিল, জ্বলন্ত বাড়ি, প্রাণ ভয়ে মানুষের পালিয়ে যাওয়া দেখেছে সবাই। মণীপুর হিংসার এক মাস পর তদন্ত কমিশন গড়ল কেন্দ্র সরকার। মণীপুর ইস্যুতে কেন্দ্রের গড়া তিন সদস্যের কমিশনের প্রধান করা হয়েছে গুয়াহাটি হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি অজয় লম্বা-কে।
কমিশনের বাকি দুই সদস্যরা হলেন প্রাক্তন আইএএস অফিসার হিমাংশু শেখর দাস ও প্রাক্তন আইপিএস অফিসার অলোকা প্রভাকর। ক দিন আগেই সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে মণীপুরে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত ৩ মে থেকে ক্রমশ হিংসা ছড়িয়ে পড়ে মণীপুর অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। মণীপুরে হিংসা থামাতে দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছিল। সরকারী হিসেবে মৃত্যু ৬০ ছাড়িয়েছে। এখনও সেখানকার অবস্থা স্বাভাবিক হয়নি।
দেখুন টুইট
Government of India constitutes a three-member Commission of Inquiry headed by former Chief Justice of Gauhati High Court, Justice Ajai Lamba to probe incidents of violence in Manipur
Former IAS officer Himanshu Shekhar Das and former IPS officer Aloka Prabhakar are also on the… pic.twitter.com/GYNEAN9hxK
— ANI (@ANI) June 4, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 04, 2023 06:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

