Air India Plane Crash: কী কারণে আছড়ে পড়ল এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমান? তদন্ত করবে কেন্দ্রের উচ্চ পর্যায়ের কমিটি
শুক্রবার গভীর রাতে মন্ত্রকের তরফে এই তদন্ত কমিটি গঠনের খবর প্রকাশ করা হয়েছে। দুর্ঘটনার কারণগুলি মূল্যায়ন তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে কমিটি।
কী কারণে আছড়ে পড়ল এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমান? ঠিক কোথায় সমস্যা হয়েছিল? অহমদাবাদে বিমান দুর্ঘটনার কারণ তদন্ত করবে কেন্দ্রের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক। সেই তদন্ত করার জন্যে মন্ত্রকের তরফে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে মোদী সরকার। শুক্রবার গভীর রাতে মন্ত্রকের তরফে এই তদন্ত কমিটি গঠনের খবর প্রকাশ করা হয়েছে। দুর্ঘটনার কারণগুলি মূল্যায়ন তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে কমিটি। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার কারণগুলি মূল্যায়নের পাশাপাশি ভবিষ্যতে অনুরূপ বিমান দুর্ঘটনা প্রতিরোধ করা এবং কার্যকরভাবে বিমান পরিচালনার জন্য একটি শক্তিশালী কাঠামো সুপারিশ করবে এই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি।
এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবে কেন্দ্রের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিঃ
A High Level Multi-disciplinary Committee is constituted for examining the causes leading to the crash of the Air India Flight AI-171 from Ahmedabad to Gatwick Airport (London) on June 12, 2025.
The Committee will examine the existing Standard Operating Procedures (SOPs) and… pic.twitter.com/84h96oHT5f
— MoCA_GoI (@MoCA_GoI) June 13, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 14, 2025 12:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

