Goons Attack Female SI: চুলের মুঠি ধরে অশ্লীল গালিগালাজ, নেশায় চুর যুবকদের হাত থেকে রক্ষা পেতে ছুটে পালালেন মহিলা পুলিশ অফিসার

Goons Attack Female SI: চুলের মুঠি ধরে অশ্লীল গালিগালাজ, নেশায় চুর যুবকদের হাত থেকে রক্ষা পেতে ছুটে পালালেন মহিলা পুলিশ অফিসার
Youth Hackles Woman Police Officer (Photo Credit: X/Screengrab)

চুলের মুঠি ধরে ধাক্কা দেওয়া হল এক মহিলা পুলিশ অফিসারকে (Woman Police Officer)। অন্ধপ্রদেশের (Andhra Pradesh) ভিজিয়ানগরম থেকে এবার এমনই একটি ছবি উঠে এল। যেখানে এক মহিলা পুলিশ অফিসারের চুলের মুঠি ধরে তাঁকে টেনে আনা হয়। এরপর অশ্লীল ভাষা প্রয়োগ করে প্রকাশ্যে অপমান করা হয় তাঁকে। ওই মহিলা পুলিশ অফিসার কোনওভাবে ওই যুবকদের থামাতে পারেননি অসভ্যতামো থেকে। গাঁজার নেশায় চুর হয়েই ওই যুবকরা মহিলা পুলিশ অফিসারকে হেনস্থা করে। প্রকাশ্যে তাঁকে অশ্লীল গালিগালাজা করা হয় বলে ভিডিয়োতে উঠে আসে। যা দেখে সেখানে হাজির আরও কিছু মানুষ এগিয়ে আসেন এবং ওই মত্ত যুবকদের নিরস্ত করার চেষ্টা করেন। তবে কাজের কাজ কিছু হয়নি। নেশায় চুর যুবকদের হাত থেকে রক্ষা পেতে ওই মহিলা পুলিশ অফিসার সেখান থেকে ছুটে অন্যত্র পালিয়ে যান।

দেখুন মহিলা পুলিশ অফিসারকে কীভাবে হেনস্থা করা হচ্ছে...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 13, 2025 03:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).