কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (GRAC) ভারতীয় নৌসেনার জন্য নির্মাণের বরাত পেতে চলেছে। ২৫,হাজার কোটি টাকার এই প্রকল্পে পাঁচটি পরবর্তী প্রজন্মের করভেট নির্মাণে সর্বনিম্ন দরদাতা হিসেবে সংস্থা এই বরাত পেতে চলেছে বলে জানা গেছে। নতুন প্রজন্মের করভেটগুলি হবে সেকেন্ড-স্ট্রাইক সক্ষম, অ্যান্টি-মিসাইল ডিফেন্স, সারফেস অ্যাকশন গ্রুপে মারিটাইম স্ট্রাইক, এবং অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ারসহ একাধিক ভূমিকার জন্য উপযুক্ত। এগুলিতে থাকবে পরিবেশ-বান্ধব ডিজাইন ও এনার্জি এফিশিয়েন্ট প্রযুক্তি।বর্তমানে জিআরএসি (Gardenreach Shipbuilders and Engineers Limited) চারটি পরবর্তী প্রজন্মের নজরদারি জলযান, তিনটি অত্যাোধুনিক গাইটেট মিসাইলবাহী রণতরী, আটটি সাবমেরিন বিরোধী জলযান, এবং চারটি বড় সমীক্ষক জলযান নির্মাণের কাজ করছে।যার মধ্যে দু’টি ইতিমধ্যে নৌসেনার হাতে তুলে দেওয়া হয়েছে।
পাঁচটি আধুনিক যুদ্ধজাহাজের বরাত পেল গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড
#GardenReachShipbuilders eyes up to Rs 70,000 crore from upcoming Navy projects.
Read ⬇️https://t.co/HhgjLo6bIX
— NDTV Profit (@NDTVProfitIndia) May 22, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)