Kulgam Road Accident: হাইওয়েতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, দুর্ঘটনায় আহত অনেকে, ঘটনাস্থলে পুলিশ বাহিনী
শুক্রবার বিকেলে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল জম্মু-কাশ্মীরের কুলগামে। জানা যাচ্ছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে লাভডোরা ফ্লাইওভারের কাছে দুর্ঘটনাটি ঘটে।
শুক্রবার বিকেলে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল জম্মু-কাশ্মীরের কুলগামে। জানা যাচ্ছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে (Jammu-Srinagar National Highway) লাভডোরা ফ্লাইওভারের কাছে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশসূত্রে খবর, দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। তাঁদের ইতিমধ্যেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে খবর। যদিও কোন গাড়ির চালকের গাফিলতির কারণে দুর্ঘটনাটি ঘটল তা এখনও স্পষ্ট নয়। তবে দুর্ঘটনার জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়েছিল বলে খবর। যদিও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
দেখুন ভিডিয়ো
Kulgam, Jammu and Kashmir: Five people were injured in a head-on collision between two vehicles at the Lavdora flyover along the Jammu-Srinagar National Highway. All the injured have been shifted to the hospital for treatment pic.twitter.com/5xc5iJbtlc
— IANS (@ians_india) April 4, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 04, 2025 08:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

