Manipur Assembly Elections 2022: ৩৮টি আসনে শুরু মণিপুর বিধানসভার প্রথম দফার ভোটগ্রহণ

আজ সোমবার সকালে শুরু হল মণিপুর বিধানসভার প্রথম দফার নির্বাচন(Manipur Assembly Elections 2022)। এই প্রথম দফায় সেখানকার ৩৮ আসনে ভোটগ্রহণ সকাল সাতটায় শুরু হয়েছে। সবমিলিয়ে আজ মোট ১৭৩ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে।

Manipur Assembly Elections 2022: ৩৮টি আসনে শুরু মণিপুর বিধানসভার প্রথম দফার ভোটগ্রহণ
Manipur Assembly Elections 2022 ( Photo Credits: ANI)

আজ সোমবার সকালে শুরু হল মণিপুর বিধানসভার প্রথম দফার নির্বাচন (Manipur Assembly Elections 2022)। এই প্রথম দফায় সেখানকার ৩৮ আসনে ভোটগ্রহণ সকাল সাতটায় শুরু হয়েছে। সবমিলিয়ে আজ মোট ১৭৩ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে। আর তাঁদের ভাগ্য নির্ধারণ করবেন ১২ লাখ ৯ হাজার ৪৩৯ জন ভোটার। আজ প্রার্থীর তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী এন বিরেন সিং। তিনি হেইংগ্যাং থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিংজামেইয়ের প্রার্থী হয়েছেন মণিপুর বিধানসভার অধ্যক্ষ ওয়াই ক্ষেমচাঁদ সিং। উরিপকের প্রার্থী তথা উপমুখ্যমন্ত্রী ইয়ামনাম জয়কুমার সিংয়েরও আজ ভাগ্য নির্ধারণ হবে। অন্যদিকে রাজ্যের কংগ্রেস প্রধান এন লোকেশ সিং নাম্বোল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পড়ুন টুইট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 28, 2022 09:17 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).