First Look Of idol of Lord Ram inside Ayodhya temple: রামমন্দিরের গর্ভগৃহ থেকে এক ঝলক রামলালার দর্শন (দেখুন ছবি)

গতকাল মধ্যরাতে নবনির্মিত রাম মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছিলেন রামলালা। পূজার সংকল্পের পর গর্ভগৃহে সেই নবনির্মিত রামলালার মূর্তি স্থাপন করা হয়। কারিগররা মূর্তিটিকে সঠিক স্থানে স্থাপন করেন।

First Look Of idol of Lord Ram inside Ayodhya temple: রামমন্দিরের গর্ভগৃহ থেকে এক ঝলক রামলালার দর্শন (দেখুন ছবি)
First Look of Idol Ram Lala Photo Credit: Twitter@ANI

গতকাল (১৮ জানুয়ারী) মধ্যরাতে অযোধ্যায় (Ayodhya) নবনির্মিত রাম মন্দিরের  গর্ভগৃহে প্রবেশ করেছিলেন রামলালা। পূজার সংকল্পের পর গর্ভগৃহে সেই নবনির্মিত রামলালার মূর্তি স্থাপন করা হয়। কারিগররা মূর্তিটিকে সঠিক স্থানে স্থাপন করেন। এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রায় চার ঘন্টা সময় নেন। এরপর শস্য, ফল, ঘি ও সুগন্ধি জলে প্রতিমা স্থাপন করা হয়। এর প্রায় সঙ্গে সঙ্গে শুরু হয় প্রতিমার গন্ধ অধিবাস।  ২২ জানুয়ারি মূর্তিটির অভিষেক হবে। গতকাল পূজার আচার-অনুষ্ঠানের সময় মূর্তিটি কিছু ভক্ত চাক্ষুষ করেন। আর সেই থেকেই মূর্তিটির প্রথম আভাস পান বিশ্বব্যাপী রামভক্তরা। কালো পাথরে খোদাই করা রাম লালার এই পাথরের মূর্তিটি পাঁচ বছরের শিশু  রামের রূপ। ২২ তারিখ যা সকলেই দেখতে পাবেন। সেখুন প্রথম ঝলকের ছবি-

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 19, 2024 09:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).