Rajouri Medical College Fire: রাজৌরির সরকারি হাসপাতালে আচমকা আগুন, বের করে আনা হল সমস্ত রোগীকে

মঙ্গলবার সকালে রাজৌরি মেডিক্যাল কলেজে আচমকাই আগুন লেগে যায়। সকাল ৯টা ৪০ নাগাদ মেডিক্যাল কলেজের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলে।

Rajouri Medical College Fire: রাজৌরির সরকারি হাসপাতালে আচমকা আগুন, বের করে আনা হল সমস্ত রোগীকে
Fire broke out at Rajouri GMC Associated Hospital (Photo Credits: ANI)

আগুন লাগল সরকারি হাসপাতালে। জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) রাজৌরিতে (Rajouri) সরকারি হাসপাতালে আগুন লেগে সাংঘাতিক কাণ্ড। মঙ্গলবার সকালে রাজৌরি মেডিক্যাল কলেজে আচমকাই আগুন লেগে যায়। সকাল ৯টা ৪০ নাগাদ মেডিক্যাল কলেজের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলে। পুলিশ এবং দমকল বাহিনী এসে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে। পাশাপাশি সমস্ত রোগীদের বের করে আনা হয়। হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। তবে নিরাপদে রয়েছেন সকল রোগীই। কীভাবে হাসপাতালের ওই ভবনে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয় দমকল বাহিনীর কাছে।

রাজৌরির সরকারি হাসপাতালে আগুনঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 18, 2025 11:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).