Delhi: দিল্লি পুরসভা অফিসের জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ, ঘটনাস্থলে পুলিশের টিম
দিল্লির রাজৌরি গার্ডেন এলাকা থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। শুক্রবার দুপুরের দিকে বিশাল এনক্লেভের কাছে পুরোনো পুরসভার অফিসের জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়েছে দেহটি।
দিল্লির (Delhi) রাজৌরি গার্ডেন এলাকা থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। শুক্রবার দুপুরের দিকে বিশাল এনক্লেভের কাছে পুরোনো পুরসভার অফিসের জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়েছে দেহটি। খবর পেয়েই ঘটনাস্থলে আসে রাজৌরি গার্ডেন থানার পুলিশ। তাঁরাই দেহটি উদ্ধার করে। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে আসে ক্রাইম ব্রাঞ্চ ও ফরেন্সিক বিভাগের আধিকারিকরা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এদিন দুপুর ৩টে ১৫ নাগাদ পুরসভার কর্মীরাই প্রথমে দেহটি দেখতে পান। তারপর তাঁরাই থানায় খবর দেয়। জানা যাচ্ছে, নিহত ব্যক্তি রঘুবীর নগর এলাকার বাসিন্দা। তবে তাঁকে কে বা কারা খুন করেছে সেটা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ডিডিইউ হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ।
দেখুন পোস্ট
Delhi: A dead body was found in the water tank at the old MCD office near Vishal Enclave in Rajouri Garden. During the investigation, the male body was identified as a resident of Raghubir Nagar. After examination by the Crime Team and FSL, the body was sent to DDU Hospital… pic.twitter.com/lH9NWBK1DQ
— IANS (@ians_india) September 5, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 05, 2025 10:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

