Madurai Fire: মাদুরাইতে কাগজের গুদামে অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় দমকল বাহিনী, দেখুন ভিডিয়ো
তামিলনাড়ুর ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার দুপুরের দিকে মাদুরাইয়ের ভাইগাইয়ের সাউথ ব্যাঙ্ক এলাকায় একটি কাগজের গুদামে ঘটনাটি ঘটেছে।
তামিলনাড়ুর ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার দুপুরের দিকে মাদুরাইয়ের (Madura) ভাইগাইয়ের সাউথ ব্যাঙ্ক এলাকায় একটি কাগজের গুদামে ঘটনাটি ঘটেছে। দমকলের কমপক্ষে ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে। তবে এলাকা ঘিঞ্জি হওয়ায় এবং গুদামে দাহ্য পদার্থের পরিমাণ বেশি থাকায় এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। এদিকে আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাঁই হয়েছে কারখানা সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থা্কা দুটি গাড়ি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ হয়েছে গোডাউনের আশেপাশে থাকা একাধিক দোকান। তবে এই দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। যদিও আগুন লাগার আসল কারণ এখনও স্পষ্ট নয়।
দেখুন ভিডিয়ো
#WATCH | Tamil Nadu: Fire broke out at a paper godown near the Vaigai South Bank area in Madurai. Over 20 firefighters doused off the flames after an hour. The blaze engulfed the two vehicles parked inside, reducing them to ashes. pic.twitter.com/AzAY4V5rb1
— ANI (@ANI) July 9, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 09, 2025 02:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

