Fire at Delhi Hospital: দিল্লির হাসপাতালে আগুন, পুড়ে ছাই দু'টি তল, আতঙ্কিত রোগীরা, দেখুন ভিডিয়ো
মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) উত্তম নগরের বিএম গুপ্ত হাসপাতালে। আচমকাই আগুন লাগে ওই হাসপাতালে। ঘন কালো ধোঁয়ায় ঢাকে হাসপাতাল চত্বর।
দিল্লির হাসপাতালে (Delhi Hospital) ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। মাঝরাতে আগুন লাগল হাসপাতালের তৃতীয় ও চতুর্থ তলায়। আতঙ্ক ছড়াল গোটা হাসপাতালে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) উত্তম নগরের বিএম গুপ্ত হাসপাতালে। আচমকাই আগুন লাগে ওই হাসপাতালে। ঘন কালো ধোঁয়ায় ঢাকে হাসপাতাল চত্বর। সঙ্গে সঙ্গে রোগীদের অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। আবাসিক কোয়ার্টার পর্যন্ত গ্রাস করে আগুনের লেলিহান শিখা। পুড়ে ছাই বহু গুরুত্বপূর্ণ জিনিস। এরপর দমকলের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, এই দুর্ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কমপক্ষে ২০ জন রোগমী। চিকিৎসকসহ ২০-২৫ জন স্বাস্থ্যকর্মী। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
দিল্লির হাসপাতালে আগুন, পুড়ে ছাই দু'টি তল, আতঙ্কিত রোগীরা, দেখুন ভিডিয়ো
#WATCH Delhi: Fire broke out in the dental wing of BM Gupta Hospital in Uttam Nagar. Fire tenders are at the spot. The fire has been brought under control. (13.05)
(Source: Fire Department) pic.twitter.com/Oml4BRPJrh
— ANI (@ANI) May 13, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

