Anurag Thakur: খাবে এখানের আর গুনগান করবে পাকিস্তানের, ফারুক আবদুল্লাকে আক্রমণ অনুরাগ ঠাকুরের
সামনেই জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই বিজেপি, কংগ্রেস, পিডিপি, এনসি সহ একাধিক নেতা রাজনৈতিক প্রচার শুরু করে দিয়েছে।
সামনেই জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই বিজেপি, কংগ্রেস, পিডিপি, এনসি সহ একাধিক নেতা রাজনৈতিক প্রচার শুরু করে দিয়েছে। আর এই প্রচারে আবারও শুরু হল উস্কানীমূলক মন্তব্যের ঝড়়। সোমবার বিজেপি নেতা অনুরাগ ঠাকুর (Anurag Thakur) বলেন, "ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ ও কংগ্রেসের নেতাগুলি আবারও জম্মু-কাশ্মীরকে উত্তপ্ত করার চেষ্টা করছে। ৩৭০ হটানোর পর উপত্যকা শান্ত হয়েছে, পাথর হামলা কমেছে, এখানে শান্তি ফিরেছে। কিন্তু আবদুল্লাহ পরিবার এবং কংগ্রেস পরিবারের এটা সহ্য হচ্ছে না। এরা খাবে এখানের ও গুনগান করবে পাকিস্তানের। পাকিস্তানের প্রতি এদের এত কেন ভালোবাসা? এরা কি চায় উপত্যাকা আবারও অশান্ত হোক। উল্টে পাক অধিকৃত কাশ্মীরের মানুষরা এখানের শান্তি দেখে ভারতের সঙ্গে যুক্ত হতে চায়। এরা কাশ্মীরকে উত্তপ্ত করতে চাইছে"।
#WATCH | J&K elections | BJP candidate for Jammu West constituency, Arvind Gupta to file his nomination today. BJP MP Anurag Thakur joins his rally in support. pic.twitter.com/w2BHlc2GWF
— ANI (@ANI) September 9, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 09, 2024 03:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

