Fake Ghee Video: জাল খাবারে ছেয়ে গেল দেশ? দীপাবলির আগে উদ্ধার ৩ হাজার কিলো নকল ঘি, মিষ্টি, দেখুন ভিডিয়ো

Fake Ghee Video: জাল খাবারে ছেয়ে গেল দেশ? দীপাবলির আগে উদ্ধার ৩ হাজার কিলো নকল ঘি, মিষ্টি, দেখুন ভিডিয়ো
Ghee, Representational Image (Photo Credit: Pixabay)

দেশ জুড়ে নকল খাবার ছেয়ে গিয়েছে? জাল খাবারে পরিপূর্ণ দেশ? শুনতে অবাক লাগলেও, যা হচ্ছে চারপাশে, তা থেকে এই কথাই স্পষ্ট হচ্ছে ক্রমাগত।

ইন্দোর (Indore) থেকে উদ্ধার হল ৩ হাজার কিলোগ্রাম নকল ঘি (Fake Ghee), ক্ষীর এবং মিষ্টি। মধ্যপ্রদেশের খাদ্য দফতরের তরফে যে তল্লাশি অভিযান চালানো হয়, সেখানেই উদ্ধার কিলো কিলো জাল ঘি। সেই সঙ্গে ক্ষীর এবং নকল মিষ্টিও উদ্ধার করা হয়েছে। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

সম্প্রতি দিল্লি থেকে উদ্ধার হয় কয়েক হাদজার কিলোগ্রাম জাল বা নকল পনীর। পনীরের পাশাপাশি নকল মিষ্টিও উদ্ধার করা হয়। দীপাবলির আনন্দে মানুষ যখন মেতে উঠতে শুরু করছেন, সেই সময় নকল খাবার রমরমিয়ে চালানোর চেষ্টা চলছে দেশের বিভিন্ন জায়গায়।

আরও পড়ুন: Diwali 2025: নকল পনীর, ঘি, খোয়া উদ্ধার হচ্ছে কেজি কেজি, দীপাবলির আগে দেশে জুড়ে তল্লাশিতে কী সামনে এল দেখুন

ইন্দোর থেকে উদ্ধার নকল ঘি, ক্ষীর, মিষ্টিষ দেখুন ভিডিয়ো...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 15, 2025 05:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).