Fake Apple Products: সাবধান! আসলের নামে এবং দামে রমরমিয়ে বিক্রি হচ্ছে নকল আইফন-সহ অ্যাপেল পণ্য

আসলের নামে এবং দামে নকল পণ্য বিক্রির অভিযোগ জমা পড়তে শুরু করে থানায়। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে আগ্রার সৌদাগর লাইন এলাকার বিভিন্ন দোকানে অভিযান চালায় পুলিশের দল।

Fake Apple Products: সাবধান! আসলের নামে এবং দামে রমরমিয়ে বিক্রি হচ্ছে নকল আইফন-সহ অ্যাপেল পণ্য
iPhone (Photo Credits: X)

রমরমিয়ে বিক্রি হচ্ছে জাল অ্যাপেল পণ্য। আসল আর নকলের মধ্যে ফারাক করা মুশকিল। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আগ্রায় (Agra) এক দোকান থেকে আইফন (iPhone), চার্জার, এয়ারপড-সহ অ্যাপেলের বিভিন্ন পণ্য বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্ধার হওয়া পন্যের সবই নকল। আসলের নামে এবং দামে নকল পণ্য বিক্রির অভিযোগ জমা পড়তে শুরু করে থানায়। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে আগ্রার সৌদাগর লাইন এলাকার বিভিন্ন দোকানে অভিযান চালায় পুলিশের দল। বাজেয়াপ্ত করে বিপুল পরিমাণ নকল অ্যাপেল পণ্য। যাদের বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তিনজন পালিয়ে যান। তাঁদের খোঁজ চলছে।

বিপুল পরিমাণ অ্যাপেলের নকল পণ্য উদ্ধার... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 30, 2024 04:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).