Karnataka: লাউডস্পিকারে আজানের আওয়াজ নিয়ে পরীক্ষার্থীরা অভিযোগ জানাচ্ছে, বললেন বিজেপি বিধায়ক কেএস ঈশ্বরাপ্পা

কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে লাউডস্পিকারে আজান বাজানো নিয়ে বিতর্ক খুঁচিয়ে তুললেন বিজেপির দাপুটে বিধায়ক কেএস ঈশ্বরাপ্পা।

Karnataka: লাউডস্পিকারে আজানের আওয়াজ নিয়ে পরীক্ষার্থীরা অভিযোগ জানাচ্ছে, বললেন বিজেপি বিধায়ক কেএস ঈশ্বরাপ্পা
Loudspeaker (Representational Image) Photo credits: Wikimedia Commons)

কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে লাউডস্পিকারে আজান বাজানো নিয়ে বিতর্ক খুঁচিয়ে তুললেন বিজেপির দাপুটে বিধায়ক কেএস ঈশ্বরাপ্পা। ঈশ্বরাপ্পা বললেন, " রাজ্যজুড়ে এখন পরীক্ষা চলছে। এমন সময় লাউডস্পিকারে আজান বাজানো নিয়ে পরীক্ষার্থী, ও তাদের পরিবারের সদস্যরা অভিযোগ জানাচ্ছেন। এটা ঠিক হচ্ছে না। পরীক্ষার্থীদের শান্তিতে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা উচিত।"

গতকাল দাপুটে এই বিজেপি বিধায়ক মেঙ্গালুরুতে এক জনসভায় বলেছিলেন,"আমি যেখানে যাই আজান শুনলে আমার মাথাব্য়থা হয়। সুপ্রিম কোর্টের রায়ের পর এসব বন্ধ হবে বলে আশা করি। প্রধানমন্ত্রী মোদী সব ধর্মকে শ্রদ্ধা করতে বলেছেন, কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লা কি শুধু মাইক্রোফোনের সামনে চিতকার করলেই শুনতে পান!"

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 13, 2023 07:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).