Election Commission Of India: আজ নির্বাচনমুখী বিহারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন

Election Commission Of India: আজ নির্বাচনমুখী বিহারের চূড়ান্ত ভোটার তালিকা  প্রকাশ করবে নির্বাচন কমিশন
Bihar ECI List ( Photo Credit: X@DDnews)

বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনী SIRএর অংশ হিসেবে আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে । কমিশন জানিয়েছে বিহারের চূড়ান্ত ভোটার তালিকায় নিবন্ধিত থাকার জন্য সঠিক ফর্ম পূরণ করা সমস্ত ভোটারের নাম এই তালিকায় থাকবে। এর আগে কমিশন ১ আগস্ট একটি খসড়া তালিকা প্রকাশ করেছিল যাতে ৬৫ লক্ষ ভোটারের নাম প্রকাশিত হয়।

উল্লেখ্য নির্বাচন কমিশন ২০ বছর আগে শেষবার বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনীর কাজ করে । এবার বিহার থেকে শুরু হলেও ভোটার তালিকা সংশোধনের জন্য সারা দেশেই SIR প্রক্রিয়া চালানোর পরিকল্পনা করা হয়েছে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 30, 2025 09:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).