Eknath Shinde: শারীরিক অসুস্থতার মাঝে হঠাৎ হাসপাতালে ছুটলেন একনাথ শিন্ডে, কী হল ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী?
গত শুক্রবারই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন একনাথ শিন্ডে। জ্বর এবং শ্বাসনালীর সংক্রমণে আক্রান্ত হন তিনি।
শারীরিক অসুস্থতার মাঝে মঙ্গলবার সকালে হঠাৎই হাসপাতালে ছুটলেন মহারাষ্ট্রের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde)। মুম্বইয়ের (Mumbai) থানে (Thane) এলাকার একটি হাসপাতালে নিয়ে আসা হয় শিবসেনা অধিনায়ককে। চিকিৎসক তাঁর স্বাস্থ্যের যাবতীয় পরীক্ষা করে দেখেন। অল্প সময়ের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় একনাথকে। তাঁর গাড়ি হাসপাতালের বাইরে বেরিয়ে আসতেই ছেঁকে ধরেন সাংবাদিকেরা। ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খবর নেওয়ার জন্যে ব্যাকুল তাঁরা। গাড়ি থামিয়ে তিনি বললেন, শরীর ভালো আছে। গত শুক্রবারই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন একনাথ শিন্ডে। জ্বর এবং শ্বাসনালীর সংক্রমণে আক্রান্ত হন তিনি।
হাসপাতাল থেকে বেরনোর সময়ে কী বললেন একনাথ শিন্ডে, দেখুন...
#WATCH | Thane: On being asked about his health condition, Maharashtra Caretaker CM Eknath Shinde says "Badhiya hai." pic.twitter.com/EvejRPRkbP
— ANI (@ANI) December 3, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 03, 2024 02:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

