Delhi Airport: খারাপ আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দরের ৭টি বিমানের জয়পুরে অবতরণ
ঘন কুয়াশায় দৃশ্যমান্যতা শূন্য হয়ে যাওয়ায় আজ, রবিবার সকাল থেকে দিল্লি বিমানবন্দরে বিমান ছাড়া ও অবতরণ বন্ধ থাকে।
ঘন কুয়াশায় দৃশ্যমান্যতা শূন্য হয়ে যাওয়ায় আজ, রবিবার সকাল থেকে দিল্লি বিমানবন্দরে বিমান ছাড়া ও অবতরণ বন্ধ থাকে। ভোর সাড়ে ৪টে থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত দিল্লি বিমানবন্দরে অবতরণ করার কথা থাকা মোট ৭টি বিমান অবতরণ করে জয়পুর বিমানবন্দরে। আর একটি আন্তর্জাতিক বিমান দিল্লির পরিবর্তে অবতরণ করে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এই খবর জানানো হয়।
ভারত ন্যায় যাত্তার জন্য মণিপুরে যাওয়ার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিমানও দিল্লি বিমানবন্দরে আটকে পড়ে।
দেখুন খবরটি
Due to bad weather conditions at Delhi airport, 07 flights were diverted to Jaipur and one flight was diverted to Mumbai between 0430hrs-0730hrs today: Airport sources
— ANI (@ANI) January 14, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 14, 2024 01:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

