Nagpur: আত্মহত্যা করে মৃত প্রেমিকার জ্বলন্ত চিতায় ঝাঁপ প্রেমিকের
মহারাষ্ট্রের নাগপুরের শ্মশানে চাঞ্চল্যকর ঘটনা। আত্মহত্যা করা ১৯ বছরের এক মেয়ের শেষকৃত্যের সময় কানহান নদীর ধারে শান্তি ঘাটে ঘটে গেল অবাক করা ঘটনা।
Nagpur: মহারাষ্ট্রের নাগপুরের শ্মশানে চাঞ্চল্যকর ঘটনা। আত্মহত্যা করা ১৯ বছরের এক মেয়ের শেষকৃত্যের সময় কানহান নদীর ধারে শান্তি ঘাটে ঘটে গেল অবাক করা ঘটনা। বিকেল চারটে নাগাদ মেয়েটির শবদাহের শেষকৃত্য হয়েছিল। সেই সময় আচমকা দূর থেকে ছুটে এসে জ্বলন্ত চিতায় ঝাঁপ দেন মেয়েটির প্রেমিক রাজেন্দ্র মেশরাম। ২৭ বছরের রাজেন্দ্র তখন মদ্যপ অবস্থায় ছিলেন।
ক্ষোভে শ্মশানে উপস্থিত মেয়েটির আত্মীয়-প্রতিবেশীরা রাজেন্দ্রকে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে, মারধর করেন। গুরুতর জখম হওয়া রাজেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়। মেয়েটির আত্মহত্যা করার পিছনে প্রেমঘটিত ব্যাপারকেই দায়ি করা হচ্ছে। মেয়েটির আত্মহত্য়ার পিছনে রাজেন্দ্র-র নামই উঠছে।
প্রেমিকার চিতায় প্রেমিকের ঝাঁপ
STORY | Drunk man tries to jump into girlfriend's pyre; gets thrashed by those attending funeral
READ: https://t.co/lUHM4YlQmK pic.twitter.com/Hs3GiuLBWE
— Press Trust of India (@PTI_News) June 9, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 17, 9716 05:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

