Diljit Dosanjh On IND vs PAK Asia Cup 2025: 'একজন পাঞ্জাবি কখনও দেশের বিরুদ্ধে যেতে পারে না', ভারত-পাকিস্তান ম্যাচের পর মুখ খুললেন দিলজিৎ

Diljit Dosanjh On IND vs PAK Asia Cup 2025: 'একজন পাঞ্জাবি কখনও দেশের বিরুদ্ধে যেতে পারে না', ভারত-পাকিস্তান ম্যাচের পর মুখ খুললেন দিলজিৎ
Diljit Dosanjh (Photo Credit: Instagram)

ভারত, পাকিস্তান ম্যাচের (IND vs PAK Asia Cup 2025) পর মুখ খুললেন দিলজিৎ দোসাঞ্জ। দিলজিৎ (Diljit Dosanjh) বলেন, তাঁর ছবি সর্দারজি থ্রি পহেলগাম হামলার আগে তৈরি, যা আটকে দেওয়া হয়। পাক অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে ওই ছবিতে স্ক্রিন শেয়ার করেন দিলজিৎ। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে পাকিস্তানি (Pakistan) অভিনেত্রী হানিয়া আমির স্ক্রিন শেয়ার করায় সর্দারজি থ্রি ভারতে মুক্তি পায়নি। যা নিয়ে এবার মুখ খুললেন দিলজিৎ।

বলিউডের গায়ক, অভিনেতা বলেন, পহেলগাম হামলার আগে তৈরি সর্দারজি থ্রি। পহেলগামের (Pahalgam Terror Attack) পর ভারত, পাকিস্তানের ক্রিকেট খেলা হল। অর্থাৎ পহেলগাম হামলার আগে তৈরি হলেও, তাঁর ছবিকে আটকে দেওয়া হয় মুক্তি থেকে অথচ ক্রিকেট খেলা চলছে বলে হাসি মুখেই ক্ষোভ উগরে দেন দিলজিৎ।

পাশাপাশি দিলজিৎ-কে এও বলতে শোনা যায়, একজন পাঞ্জাবি কখনও তাঁর দেশের বিরুদ্ধে যেতে পারে না।

আরও পড়ুন: IND vs PAK Asia Cup 2025 Super 4 Match: রবিবার ঘুরতেই বদলে গেল পাক ব্যাটিং, দুরন্ত লড়াই সলমনদের, দুবাইয়ে সূর্যকুমারদের জিততে চাই ১৭২ রান

শুনুন কী বললেন দিলজিৎ দোসাঞ্জ...

 

 

View this post on Instagram

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 25, 2025 01:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).