IND vs PAK Asia Cup 2025 Super 4 Match: রবিবার ঘুরতেই বদলে গেল পাক ব্যাটিং, দুরন্ত লড়াই সলমনদের, দুবাইয়ে সূর্যকুমারদের জিততে চাই ১৭২ রান

সপ্তাহখানেকের ব্যবধানে পাকিস্তানের ব্যাটিংয়ে বদল এল। গত রবিরারের মত হতশ্রী ব্যাটিং নয়, এদিন দুবাইয়ে লড়লেন সলমন আলি আঘা-র দল। এক সপ্তাহের মধ্য়ে পাকিস্তানের রান হতশ্রী ১২৭ থেকে লড়াকু ১৭১ রানে বদলে গেল সলমনদের 'ফাইটিং স্পিরিট-এ।

IND vs PAK Asia Cup 2025 Super 4 Match: রবিবার ঘুরতেই বদলে গেল পাক ব্যাটিং, দুরন্ত লড়াই সলমনদের, দুবাইয়ে সূর্যকুমারদের জিততে চাই ১৭২ রান
Pakistan Scored 171 runs batting first against India. (Photo Credits:X)

IND vs PAK Asia Cup 2025 Super 4 Match: সপ্তাহখানেকের ব্যবধানে পাকিস্তানের ব্যাটিংয়ে বদল এল। গত রবিরারের মত হতশ্রী ব্যাটিং নয়, এদিন দুবাইয়ে সুপার ফোর পর্বের ম্যাচে লড়লেন সলমন আলি আঘা-র দলের ব্যাটাররা। এক সপ্তাহের মধ্য়ে পাকিস্তানের রান হতশ্রী ১২৭ থেকে লড়াকু ১৭১ রানে বদলে গেল সলমনদের 'ফাইটিং স্পিরিট-এ। তবে সেই লড়াইটা যথেষ্ট কি না তা বোঝা যাবে ভারতের জয়ের জন্য ১৭২ রান তাড়া করাটা দেখে। প্রথমে ব্য়াট করে এদিন পাকিস্তান করল ৫ উইকেটে ১৭১ রান। এশিয়া কাপে সুপার ফোর পর্বে তাদের প্রথম ম্যাচটা জিততে হলে টিম ইন্ডিয়াকে করতে হবে ১৭২ রান। এদিন পাক ব্য়াটারদের মধ্য়ে একটা জেদ ধরা পড়ল। সীমিত সাধ্য নিয়ে জশপ্রীত বুমরাদের বিরুদ্ধে লড়লেন শাহিবজাদা ফরহান, মহম্মদ নওয়াজ, ফাহিম আসরাফ-রা। ৪ ওভারে ৪৫ রান দিয়ে পুরোপুরি হতাশ করলেন টিম ইন্ডিয়ার এক নম্বর বোলার বুমরা।

খারাপ বোলিং বুমরাদের, জোড়া উইকেট পেলেন শিবম দুবে

ভারতের তিনজন স্পেশালিস্ট বোলার কোনও উইকেট পেলেন না। বরং পার্টটাইম বোলার শিবম দুবে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে দলকে ম্যাচে ফিরিয়ে ছিলেন। পাকিস্তানের ইনিংসের শুরু ও শেষটা ভাল হয়। একটা সময় পাকিস্তানের স্কোর ছিল ১০.২ ওভারে ১ উইকেটে ৯৩। সেখান থেকে দ্রুত তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিলেন সলমনরা। ২২ রানের মধ্যে তিন স্পেশালিস্ট ব্যাটাররা হারানোর পর পাকিস্তানকে লড়ার মত জায়গায় নিয়ে যান সাইম আয়ুব (২১), মহম্মদ নওয়াজ (১৭ বলে ২১), সলমন আঘা (১৩ বলে ১৭ অপরাজিত) ও ফাহিম আশরাফের ৮ বলে ২০ রানের ক্যামিও। ৪৫ বলে ৫৮ রান করে পাক ইনিংসের সর্বোচ্চ রান করলেন ওপেনার ফারহান। দুবে ৩৩ রান দিয়ে ২টি উইকেট নেন। হার্দিক ও কুলদীপ ১টি করে উইকেট নেন।

লড়ার মত স্কোর পাকিস্তানের

গত রবিবার গ্রুপের ম্য়াচে ভারতের বিরুদ্ধে মাত্র ১২৭ রান করেছিল পাকিস্তান

গত রবিবার এই দুবাইয়েই গ্রুপ লিগের ম্য়াচে পাকিস্তান প্রথমে ব্য়াট করে মাত্র ১২৭ রান করেছিল, সেবার সলমনদের মাত্র ৮৩ রানেই ৭ উইকেট পড়ে গিয়েছিল। কিন্তু এদিন পাক ব্য়াটাররা বেশ লড়লেন।

(The above story first appeared on LatestLY on Sep 21, 2025 10:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).