Delhi: অর্ডিন্যান্স শুধু দিল্লিতেই নয়, আনা হবে অন্যান্য রাজ্যেও, দাবি অরবিন্দ কেজরিওয়ালের
অর্ডিন্য়ান্সের বিরোধীতায় মেগা র্যালির আয়োজন করা হয়
দিল্লিতে অর্ডিন্যান্সের বিরোধীতায় রামলীলা ময়দান থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।তিনি জানান," যে অর্ডিন্যান্স দিল্লিতে আনা হয়েছে, একে একে সব রাজ্য তা লাগু করা হবে বলে তার কাছে খবর রয়েছে"।
প্রশাসনিক ক্ষমতা কার হাতে থাকবে এই নিয়ে কেন্দ্র সরকারের সঙ্গে আপের দ্বন্দ্ব ক্রমশই বড় হচ্ছে। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকাকালীন কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স পাশ করে, সেই অর্ডিন্যান্সের বিরোধীতায় এবার রামলীলা ময়দানে অরবিন্দ কেজরিওয়াল। রাজ্যসভায় এই বিল যাতে রোখা যায় তার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথাও বলেছেন তিনি।
এদিনের সভায় অরবিন্দ কেজরিওয়ালের পাশাপাশি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সহ দলের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।
#WATCH | "The ordinance that was brought in Delhi, this is going to be brought in other states as well I have got this information...": Delhi CM Arvind Kejriwal pic.twitter.com/8cRn2klNic
— ANI (@ANI) June 11, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 11, 2023 03:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

