Delhi Public School: দিল্লি পাবলিক স্কুলে বোমাতঙ্কের পর্দা ফাঁস, ঘটনার পেছনে ১৬ বছরের স্কুল ছাত্র
ঘটনায় স্কুলেরই ১৬ বছরের এক বালককে আটক করেছে পুলিশ
দিল্লি পাবলিক স্কুলে বোমাতঙ্কের ঘটনায় অবশেষে সামনে এল তথ্য। ঘটনার পেছনে রয়েছে ১৬ বছরের ওই স্কুলেরই ছাত্র। ২৫ শে এপ্রিল দক্ষিণ পূর্ব দিল্লিতে , মথুরা রোডের দিল্লি পাবলিক স্কুলে একটি ইমেল আসে, যেখানে স্কুলে বোমা রাখা রয়েছে বলে জানানো হয়।
২৬ তারিখ ঠিক সকাল ৯ টার সময় বোমাটি ফাটবে বলেও জানানো হয়। মেইলটি পাওয়ার পর যথারীতি খবর দেওয়া হয় পুলিশে। শুরু হয় তল্লাশি। ডাকা হয় বম্ব স্কোয়াডকে।যদিও কোন আপত্তিজনক বিষয় খুঁজে পাওয়া যায়নি বলে জানা গেছে।
ঘটনার পেছনে যার হাত রয়েছে তার বয়স কম হওযার জেরে তাঁকে গ্রেফতার করা যায়নি। তবে কাউন্সেলিং শুরু করা হবে বলে জানা গেছে। শুধুমাত্র মজার কারনেই নাকি ছাত্রটি এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।
ঘটনার জেরে দায়ের করা হয়েছে অভিযোগ। তথ্যপ্রযুক্তি আইন সহ বেশ কিছু ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।
#DelhiPolice have identified the sender of a bomb threat that was issued to a top school in #Delhi, 'Delhi Public School' (#DPS), as one of its own 16-yr-old students.
The police confirmed that it was a hoax email sent by the student who admitted to planning the prank "just for… pic.twitter.com/gfpaPZLeI3
— IANS (@ians_india) May 1, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 01, 2023 01:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

