Delhi Students Death: রাজেন্দ্র নগরে ৩ পড়ুয়ার মৃত্যুর ঘটনায় মঙ্গলবারের মধ্যে রিপোর্ট তলব করলেন দিল্লির উপ-রাজ্যপাল
গত শনিবার দিল্লির রাজেন্দ্র নগরের একটি কোচিং সেন্টারের বেসমেন্টে জল জমে ৩ পড়ুয়ার মৃত্যু হয়েছে। এই নিয়ে সকাল থেকেই উত্তাল রাজধানী।
গত শনিবার দিল্লির রাজেন্দ্র নগরের একটি কোচিং সেন্টারের বেসমেন্টে জল জমে ৩ পড়ুয়ার মৃত্যু হয়েছে। এই নিয়ে সকাল থেকেই উত্তাল রাজধানী। গ্রেফতার হয়েছে কোচিং সেন্টারের মালিক অভিষেক গুপ্তা এবং তাঁর সহকারী দেশপাল সিং। তবে এরপরেও থামছে না বিক্ষোভ। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এবার এই নিয়েও মন্তব্য করলেন দিল্লির উপ-রাজ্যপাল ভিকে সাক্সেনা (VK Saxena)। তিনি এক্স হ্যাণ্ডেলে টুইট করেন, "আমি এই মর্মান্তিক ঘটনা সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে একটি রিপোর্ট আগামী মঙ্গলবারের মধ্যে ডিভিশনাল কমিশনারকে দিতে বলেছি। যদিও প্রশাসনিক উদাসীনতার কারণে প্রতিভাবান তরুণ-তরুণীদের মৃত্যু হয়েছে এবং তাঁদের পরিবারকে কোনভাবেই এই ঘাটতি কেউ পূরণ করে দিতে পারবে না। যাঁদের জন্য এদের প্রাণ গিয়েছে তাঁদের কঠিন শাস্তির দাবি করছি"।
Delhi's Old Rajinder Nagar Coaching Centre incident: LG VK Saxena says, "...I have asked the Divisional Commissioner to submit a report, covering every aspect of the tragic incident by Tuesday. While nothing can bring back the precious young lives lost due to apathy of the… pic.twitter.com/QCcDoMeru8
— ANI (@ANI) July 28, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 28, 2024 02:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

