Delhi Fire: ফের দিল্লির হাসপাতালে আগুন, ঘটনাস্থলে দমকলের বিশাল বাহিনী, দেখুন ভিডিয়ো
শনিবার রাতে শহরের বিবেক বিহারের একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে ৬ দুধের শিশুর। তার ঠিক দু'দিন পর এই ঘটনা! প্রসঙ্গত, শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার পর রাজধানীর সমস্ত বেসরকারী হাসপাতালে ফায়ার অডিটের নির্দেশ দিয়েছে দিল্লি সরকার।
নয়াদিল্লিঃ দিল্লির (Delhi) পশ্চিম বিহার এলাকায় একটি বেসরকারি চক্ষু হাসপাতালে (Eye Hospital) ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা ঘটেছে। দিল্লি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিম বিহারের আই মন্ত্র হাসপাতালের দ্বিতীয় তলায় আগুন লাগে। ছয়টি ফায়ার টেন্ডারকে কাজে লাগিয়ে আগুন নেভানো হয়। ওই বিল্ডিং থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। শনিবার রাতে শহরের বিবেক বিহারের একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে ৬ দুধের শিশুর। তার ঠিক দু'দিন পর এই ঘটনা! প্রসঙ্গত, শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার পর রাজধানীর সমস্ত বেসরকারী হাসপাতালে ফায়ার অডিটের নির্দেশ দিয়েছে দিল্লি সরকার।
দেখুন ঘটনাস্থলের ভিডিয়ো
Watch: A fire broke out at a Eye Mantra hospital in west Delhi's Paschim Vihar area. pic.twitter.com/UwpQavWC3h
— IANS (@ians_india) May 28, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 28, 2024 02:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

