Delhi Excise Policy Row: আবগারী দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আবগারী দুর্নীতি মামলায় বৃহস্পতিবার জামিন পান দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের তরফে দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করা হয়। ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করে রাউস অ্যাভিনিউ কোর্ট। প্রসঙ্গত লোকসভা নির্বাচনের ফল ঘোষণার আগে ২১ দিনের অন্তবর্তী জামিনের মেয়াদ শেষ হয় কেজরিওয়ালের। অন্তবর্তী জামিনের মেয়াদ শেষ হলে ২ জুন দিল্লির তিহাড় জেলে গিয়ে আত্মসমর্পণ করেন কেজরি। যা নিয়ে ফের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে যায়। এবার ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করে দিল্লির মুখ্যমন্ত্রীকে আপাতত স্বস্তি দিল আদালত।
Delhi Court grants bail to Chief Minister Arvind Kejriwal in the money laundering case related to the alleged excise policy case. #ArvindKejriwal #ED pic.twitter.com/Q3FFP2wvgf
— Live Law (@LiveLawIndia) June 20, 2024
বিস্তারিত আসছে
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 20, 2024 08:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

