Delhi Assembly Election 2025: পোস্টাল ব্যালটের গণনা শুরু দিল্লিতে, শুরুতেই কিছুটা এগিয়ে বিজেপি
আজ, শনিবার দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। নিরাপত্তা সহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দী আম আদমি পার্টি (AAP), ভারতীয় জনতা পার্টি (BJP) এবং কংগ্রেস। কমিশনের রীতি মেনে প্রথমে গণনা শুরু হয়েছে পোস্টাল ব্যালটের। তবে শুরুতেই এগিয়ে গেল বিজেপি। দিল্লিতে পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়েছে ইতিমধ্যেই। সেই গণনায় ১০ আসনে এগিয়ে রয়েছে বিজেপি, ৭ আসনে এগিয়ে আম আদমি পার্টি। তবে ভরসা হারাচ্ছে না কেজরীর দল। দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশি বলেন, “ভরসা আছে। গোটা দিল্লির মানুষ ভাল কাজের পাশেই থাকবে।”
দোয়ারা এলাকার গণনা কেন্দ্রে পোস্টাল ব্যালট গণনা শুরু
#WATCH | Counting of votes in Delhi elections begins with the counting of postal ballots, EVMs to be opened at 8.30am; Visuals from the counting centre in Dwara area pic.twitter.com/TP8guk9WtX
— ANI (@ANI) February 8, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 08, 2025 08:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

