CRPF Jawan dies: ছুটিতে বাড়ি এসেছিলেন, মালগাড়ির ধাক্কায় মৃত্যু সিআরপিএফ জওয়ানের, তদন্তে পুলিশ

শুক্রবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটল উত্তরপ্রদেশের ইতাওহাতে। একটি মালবাহী ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক সিআরপিএফ জওয়ানের।

CRPF Jawan dies: ছুটিতে বাড়ি এসেছিলেন, মালগাড়ির ধাক্কায় মৃত্যু সিআরপিএফ জওয়ানের, তদন্তে পুলিশ
প্রতীকি ছবি (Photo Credits: PTI)

শুক্রবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটল উত্তরপ্রদেশের ইতাওহাতে। একটি মালবাহী ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক সিআরপিএফ জওয়ানের (CRPF Jawan)। জানা যাচ্ছে, সম্প্রতি ছুটিতে বাড়ি এসেছিলেন তিনি। মাঠে চাষ করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সন্ধ্যা ৭টা নাগাদ নিজের ফার্মে চাষ করে আলি খুরদ গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন। আর বাড়িতে যেতে গেলে একটি রেললাইন পেরোতে হয়। তখনই উল্টোদিক থেকে একটি মালগাড়ি আসছিল। তাতে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় জবর সিংয়ের। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 10, 2024 05:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).