Criminals Robbed In Broad Day Light: বন্দুকের নলের মাথায় রেখে লুটপাট, নগদ ৮০ লক্ষ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা, ভিডিয়ো প্রকাশ্যে
প্রকাশ্যে লুটপাট চালানো হচ্ছে। দিনের আলোয় রাস্তার উপর বন্দুক ধরে লুটপাট চালাচ্ছে দুষ্কৃতীরা। শুধু তাই নয়, সাধারণ মানুষের সামনেই বন্দুক ধরে লুটপাট চালিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৮০ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এবার এমনই ছবি ধরা পড়ল খোদ দিল্লিতে। রাজধানী (Delhi) শহরের লাহোরি গেট এলাকায় বন্দুক ধরে প্রকাশ্যে লুটপাট চালানো শুরু করে দুষ্কৃতীরা। যে ছবি সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়ে যায়। সিসিটিভি ক্য়ামেরায় ওই ছবি ধরা পড়তেই তা নিয়ে যেমন চাঞ্চল্য ছড়ায়, তেমনি রাজধানী শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। পুলিশ ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। যে ব্যবসায়ীর কাছ থেকে ৮০ লক্ষ টাকা নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়, তাঁকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার কথা জানার চেষ্টা করছে পুলিশ।
দেখুন প্রকাশ্যে লুটপাট চালাচ্ছে দুষ্কৃতীরা...
Delhi: In Lahori Gate area, criminals robbed an Angadia trader of ₹80 lakh at gunpoint, firing shots before fleeing. The incident was captured on CCTV. Police teams are investigating, and the victim is being questioned pic.twitter.com/vT8wPdmJCJ
— IANS (@ians_india) March 18, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 18, 2025 09:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

