CPI MP Binoy Viswam: রাজ্যপাল পদ অবলুপ্ত করতে রাজ্যসভায় নোটিস দিলেন সিপিআই সাংসদ বিনয় বিশ্বম
রাজ্যপাল পদটি তুলে দেওয়ার দাবি জানিয়ে রাজ্যসভায় ব্যক্তিগত সদস্য বিলের আওতায় নোটিস দিলেন ভারতের কমিউনিস্ট পার্টির সাংসদ বিনয় বিশ্বম।
দীর্ঘদিন ধরেই ভারতের বিভিন্ন রাজ্যে রাজ্যপাল (Governor) পদের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেক ক্ষেত্রে কেন্দ্রের ক্ষমতা আসীন রাজনৈতিক দল নিজেদের স্বার্থসিদ্ধির জন্য বিরোধী দলের রাজ্য সরকারগুলিকে বিপদে ফেলতে নিজেদের অনুগত মানুষদের এই পদে বসিয়েছে বলে অভিযোগ। পশ্চিমবঙ্গেও বাম এবং তৃণমূল আমলে এই ধরনের অভিযোগ করেছে রাজ্যের শাসকদলরা।
এবার বহুলচর্চিত এই রাজ্যপাল পদটি তুলে দেওয়ার দাবি জানিয়ে রাজ্যসভায় (Rajya Sabha) ব্যক্তিগত সদস্য বিলের (Private Member's Bill) আওতায় নোটিস (Notice) দিলেন ভারতের কমিউনিস্ট পার্টির সাংসদ বিনয় বিশ্বম (CPI MP Binoy Viswam)।
CPI MP Binoy Viswam has submitted the Notice of the Private Member's Bill in Rajya Sabha for the abolishment of the office of Governor.
— ANI (@ANI) April 20, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 20, 2023 04:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

