Covid-19 Mock Drill Video: কোভিডে আগাম সতর্কতামূলক ব্যবস্থা, মক ড্রিল বিহারের আইজিআইএমএস হাসপাতালে

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে কোভিড পরিস্থিতে সোমবার এবং মঙ্গলবার হাসপাতালগুলিকে মক ড্রিল করার পরামর্শ দেয়

Covid-19 Mock Drill Video: কোভিডে আগাম সতর্কতামূলক ব্যবস্থা, মক ড্রিল বিহারের আইজিআইএমএস হাসপাতালে
COVID 19 (Photo Credit: File Photo)

করোনা পরিস্থিতিতে ভারতে উদ্বেগ বাড়ছে। আর এই করোনার বাড়বাড়ন্তকে আগে ভাগে রুখতে বিশেষ মক ড্রিলের ব্যবস্থা করল বিহারের আইজিআইএমএস(IGIMS) হাসপাতাল।

এর আগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে কোভিড পরিস্থিতে সোমবার এবং মঙ্গলবার হাসপাতালগুলিকে মক ড্রিল করার পরামর্শ দেয়। সেই পরামর্শকে মাথায় রেখে বিহারে আইজিআইএম হাসপাতালে মক ড্রিল শুরু করে হাসাপালের চিকিৎসকরা।

সোমবার ঝাঁঝরে মক ড্রিল দেখতে কেন্দ্রীয় মন্ত্রী ডঃ মনসুখ মান্ডবিয়া উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এরপাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে টেস্ট করার মাত্রাও বাড়ানোর কথা জানিয়েছেন।

রবিবার পর্যন্ত কোভিডে অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৩২,৮১৪।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 10, 2023 11:00 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).