Coronation ceremony of King Charles III: চার্লসের রাজ্যাভিষেকে ভারত সরকারের প্রতিনিধি হিসাবে লন্ডন উড়ে গেলেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় (দেখুন ভিডিও)
ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে আয়োজিত হবে রাজা চার্লসের রাজ্যভিষেকের অনুষ্ঠান। প্রসঙ্গত সেই উপলক্ষে নয়া সাজে সেজে উঠেছে ওয়েস্টমিনিস্টার অ্যাবে। গত ৯৫০ বছর ধরে সেখানেই আয়োজিত হচ্ছে সম্রাটদের বিশেষ রাজ্যাভিষেক অনুষ্ঠান।
রাজা চার্লসের রাজ্যাভিষেকের কারণে রীতিমতো সাজো সাজো রব সারা ব্রিটেনে।আগামীকাল ( ৬ মে )ব্রিটেনে অনুষ্ঠিত হতে চলেছে সেই বহুপ্রতীক্ষিত অনুষ্ঠান।আট মাস আগে রাণীর দেহত্যাগের পর ৮ সেপ্টেম্বর নিজে থেকেই সিংহাসনে রাজা হিসেবে আসীন হয়েছিলেন চার্লস। এবার তাঁর রাজ্যাভিষেকের পালা। রাজ্যাভিষেকের নির্ধারিত সময় হল সকাল এগারোটা। ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে আয়োজিত হবে রাজা চার্লসের রাজ্যভিষেকের অনুষ্ঠান। প্রসঙ্গত সেই উপলক্ষে নয়া সাজে সেজে উঠেছে ওয়েস্টমিনিস্টার অ্যাবে। গত ৯৫০ বছর ধরে সেখানেই আয়োজিত হচ্ছে সম্রাটদের বিশেষ রাজ্যাভিষেক অনুষ্ঠান।
সারা বিশ্বের মতো ভারত থেকেই একাধিক অতিথি আমন্ত্রণ পেয়েছেন রাজ্যাভিষেকের রাজকীয় অনুষ্ঠানে। তবে ভারত সরকারের তরফে অনুষ্ঠানে যোগ দিতে আজই লন্ডনের উদ্দেশ্যে রওনা দিলেন সস্ত্রীক উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। দেখুন সেই ভিডিও-
#WATCH | Vice President Jagdeep Dhankhar departs for London to attend the Coronation ceremony of King Charles III on behalf of the Government of India. pic.twitter.com/SeJhihyugB
— ANI (@ANI) May 5, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 05, 2023 08:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

