UP Hit and Run: অবাধে পশুপাচার, পথ আটকাতেই কর্মরত পুলিশ অফিসারকে পিষে দিল ট্রাক

গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

UP Hit and Run: অবাধে পশুপাচার, পথ আটকাতেই কর্মরত পুলিশ অফিসারকে পিষে দিল ট্রাক
Police, Representational Image (Photo Credit: File Photo)

নয়াদিল্লিঃ যোগীরাজ্যে হাড়হিম করা ঘটনা। পশু পাচারকারীদের ট্রাকের তলায় পিষে মৃত্যু কর্মরত পুলিশ অফিসারের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জউনপুরে। নিহত অফিসারের নাম দুর্গেশ কুমার সিং। জানা গিয়েছে, এদিন রাতে জউনপুর এলাকায় ডিউটিতে ছিলেন তিনি। আচমকাই ব্যস্ততম রাস্তায় ঢুকে পড়ে একটি পিকআপ ট্রাক। পুলিশের চোখ এড়িয়ে পালিয়ে যেতে চায় পাচারকারীরা। সরু রাস্তায় পালাতে গিয়ে ওই পুলিশ অফিসারকে পিষে দেয় তারা। গুরুতর আহত হন ওই পুলিশ অফিসার। পরে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় আহত হন বেশকিছু পথচারী। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

অবাধে পশুপাচার, পথ আটকাতেই কর্মরত পুলিশ অফিসারকে পিষে দিল ট্রাক

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 18, 2025 01:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).