Cloudburst Video: মেঘভাঙা বৃষ্টিতে ভাসছে মহারাষ্ট্র, দেখুন সেই ভয়াবহ ভিডিয়ো
ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্রে (Maharashtra)। এবার মেঘভাঙা বৃষ্টির (Cloudburst) কবলে মহারাষ্ট্রের মুখেড় (Mukhed)। রিপোর্টে প্রকাশ, এক নাগাড়ে বৃষ্টিতে মহারাষ্ট্রের মুখেড়ের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। হু হু করে জল বইতে শুরু করছে মহারাষ্ট্রের এই এলাকায়। মুখেড়ের পরিস্থিতি আরও খারাপ হতে পারে, এই আশঙ্কায় সেখানে বিপর্যয় মোকাবিলাকারী দল মোতায়েন করা হল।
রিপোর্টে প্রকাশ, মুখেড়ের পরিস্থিতি খারাপ হতে শুরু করায় ছত্রপতি সাম্ভাজি নগর থেকে বিপর্যয় মোকাবিলাকারী দল মুখেড়ের উদ্দেশে রওনা দিয়েছে। তবে মহারাষ্ট্রের এই এলাকায় যেভাবে জল বাড়তে শুরু করেছে, তার জেরে যে কোনও সময় বিপদ আরও বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে মুম্বইতেও একটানা বৃষ্টি শুরু হয়েছে। একনাগাড়ে বৃষ্টির চোটে বাণিজ্যনগরী মুম্বই জলে ভাসতে শুরু করেছে।
দেখুন মুখেড় কীভাবে জলে ভাসতে শুরু করেছে...
VIDEO | Nanded, Maharashtra: Cloudburst reported in Mukhed. SDRF teams are on the ground, while an Army team has been dispatched from Chhatrapati Sambhaji Nagar for rescue operations.
(Full video available on PTI Videos – https://t.co/n147TvqRQz) pic.twitter.com/ek0WI3zJww
— Press Trust of India (@PTI_News) August 18, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 15, 4155 05:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

