Mumbai Rain Video: ঝাঁ চকচকে মুম্বইতে দুর্দশা, জলে ভাসছে বাণিজ্যনগরী, দেখুন কীভাবে জলে আটকে পড়ল স্কুল বাস, উদ্ধার কাজ

Mumbai Rain Video: ঝাঁ চকচকে মুম্বইতে দুর্দশা, জলে ভাসছে বাণিজ্যনগরী, দেখুন কীভাবে জলে আটকে পড়ল স্কুল বাস, উদ্ধার কাজ
School Bus Stuck in Water (Photo Credit: X/Screengrab)

এক নাগাড়ে বৃষ্টিতে (Heavy Rain) জলমগ্ন মুম্বই (Mumbai)। যার জেরে এবার জলে ভাসতে শুরু করেছে দেশের বাণিজ্যনগরীর রাস্তাঘাট। মুম্বই যেভাবে জলে ভাসতে শুরু করেছে, তার জেরে বিপত্তি যে পদে পদে, তার প্রমাণ ফের মিলল। এবার মুম্বইয়ের মাতুঙ্গায় রাস্তার মাঝে আটকে গেল একটি নামি বেসরকারি স্কুলের বাস। রাস্তার উপর থাকা জল ঠেলে আর এগোতে পারল না ওই স্কুলের (School Bus Stuck In Mumbai Rain Water) বাসটি। ফলে বাসের ভিতর থেকে ছোট ছোট স্কুল পড়ুয়াদের কোলে নিয়ে নামাতে দেখা যায়। স্কুল বাসটি জলে আটকে পড়লে, সেখানে পুলিশ হাজির হয়। এরপর পুলিশ কর্মীরা স্কুল বাস থেকে শিশুদের উদ্ধার করে। এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। টানা বৃষ্টিতে দেশের বাণিজ্যনগরীর হাল যে পুরোপুরি বেহাল, তা কার্যত স্পষ্ট।

এদিকে মুম্বইতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ফলে মুম্বইয়ের স্কুল, কলেজ সব ছুটি দেওয়া হয়েছে। মুম্বইয়ের প্রায় সর্বত্র মাঝারি থেকে ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে।

আরও পড়ুন: Mumbai Rain Video: জলে ভাসছে মুম্বই, একটানা বৃষ্টিতে জলমগ্ন দেশের বাণিজ্যনগরী, দেখুন ভিডিয়ো

দেখুন মুম্বইতে স্কুলের বাস কীভাবে আটকে গেল জলে...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 18, 2025 02:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).