Chennai: তীব্র বৃষ্টির মধ্যে রাস্তার মাঝখানে জলে ভেসে আসা মাছ ধরছেন এক যুবক, দেখুন সেই ভাইরাল ভিডিও
ঘূর্ণিঝড় মিগজাউমের ল্যান্ডফল হওয়ার আগে থেকেই চেন্নাই ও তার আশপাশের বেশ কয়েকটি জেলা জুড়ে প্রবল বৃষ্টির দাপট দেখা যাচ্ছিল। ল্যান্ডফলের পরে তীব্র বৃষ্টিপাতের কারণে চেন্নাইতে রীতিমত বন্যা পরিস্থিতি লক্ষ্য করা যায়।
ঘূর্ণিঝড় মিগজাউমের ল্যান্ডফল হওয়ার আগে থেকেই চেন্নাই ও তার আশপাশের বেশ কয়েকটি জেলা জুড়ে প্রবল বৃষ্টির দাপট দেখা যাচ্ছিল। ল্যান্ডফলের পরে তীব্র বৃষ্টিপাতের কারণে চেন্নাইতে রীতিমত বন্যা পরিস্থিতি লক্ষ্য করা যায়। তবে এত বৃষ্টির মধ্যেও জলে ভেসে আসা মাছ ধরতে রাস্তায় নেমে পড়েন একজন ব্যক্তি। রাস্তার মাঝখানে মাছ ধরার দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। মঙ্গলবার ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় সামনে আসে।
অপরদিকে তীব্র ঘূর্ণিঝড়ের দাপটে চেন্নাইতে ইতিমধ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জায়গায় জায়গায় গলা সমান জল জমে আছে। বহু এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন। ইন্টারনেট এবং মোবাইল পরিষেবাগুলি বিঘ্নিত হয়েছে।
Chennai is facing intense floods due to heavy rain caused by cyclone Michaung.
Here's a clip of a man catching a fish in the middle of the road.pic.twitter.com/IDnQ8UNpyw
— Massimo (@Rainmaker1973) December 5, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 06, 2023 10:16 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

