Chandrayaan 3 Mission Update: ইতিহাস তৈরি করতে চলেছে চন্দ্রযান-৩, সফলভাবে প্রপালশন মডিউল থেকে আলাদা হল বিক্রম ল্যান্ডার (দেখুন টুইট)

আবারও চাঁদে ইতিহাস গড়তে চলেছে ইসরো। বিক্রম ল্যান্ডার সফলভাবে আলাদা করা হয়েছে। এখন সে পরিকল্পিত ডিবুস্টিংয়ের মাধ্যমে নিম্ন কক্ষপথে নামার জন্য প্রস্তুত৷

Chandrayaan 3 Mission Update: ইতিহাস তৈরি করতে চলেছে চন্দ্রযান-৩, সফলভাবে প্রপালশন মডিউল থেকে আলাদা হল বিক্রম ল্যান্ডার (দেখুন টুইট)
Chandrayaan-3

ইসরো (ISRO) তাঁদের তৃতীয় চাঁদ সম্পর্কিত মিশন  চন্দ্রযান ৩ সম্পর্কে টুইটার হ্যান্ডেলে আজ (১৭ অগস্ট) একটি বড় আপডেট দিয়েছে। চন্দ্রযান-৩ মিশন নিয়ে দেশের জন্য সুখবর। আবারও চাঁদে ইতিহাস গড়তে চলেছে ইসরো। বিক্রম ল্যান্ডার সফলভাবে আলাদা করা হয়েছে। এখন সে পরিকল্পিত ডিবুস্টিংয়ের মাধ্যমে নিম্ন কক্ষপথে নামার জন্য প্রস্তুত৷ ইতিমধ্যেই চন্দ্রযান চাঁদের কাছাকাছি পৌঁছে গেছে।  ইসরো (ISRO)-র তরফে জানানো হয়েছে যে বিক্রম নামের ল্যান্ডার মডিউলটি সফলভাবে প্রপালশন মডিউল থেকে আলাদা করা হয়েছে। ইসরো জানিয়েছে যে আগামীকাল বিকেল ৪ টার দিকে একটি পরিকল্পিত ডি-বুস্টিংয়ের পরে, ল্যান্ডার মডিউলটি কিছুটা নিম্ন কক্ষপথে নামার জন্য প্রস্তুত করা হয়েছে। দেখুন সাম্প্রতিক আপডেট-

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 17, 2023 03:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).