6 Airbag Safety Norm: গাড়িতে ৬টি করে এয়ার ব্যাগ রাখতেই হবে, নির্দেশ কেন্দ্রের
এবার থেকে প্রত্যেক গাড়িতে থাকবে ৬টি করে এয়ার ব্যাগ। ২০২৩ সালের ১ অক্টোবর থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে। এমনই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari)। সাধারণ মানুষের নিরাপত্তা সবচেয়ে বেশি প্রয়োজনীয়। রাস্তায় গাড়ি নিয়ে বের হলে, দুর্ঘটনার (Accident) মুখে পড়লেও যাতে যে কোনওভাবে মানুষ রক্ষা পান, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। প্রসঙ্গত টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলে, বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার। এরপরই প্রত্যেকটি গাড়িতে ৬টি করে এয়ার ব্যাগ রাখার নির্দেশ দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে।
Safety of all passengers travelling in motor vehicles irrespective of their cost and variants is the foremost priority.
— Nitin Gadkari (@nitin_gadkari) September 29, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 29, 2022 03:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

