CBSE: ছাত্র উপস্থিতিতে অনিয়ম, রাজস্থান এবং দিল্লির ২১টি স্কুলের অনুমোদন প্রত্যাহার করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন
একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র-ছাত্রীরা অনুপস্থিত থাকায় সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) রাজস্থান এবং দিল্লির ২১টি স্কুলের রেজিস্টেশন প্রত্যাহার করেছে। সিবিএসই জানিয়েছে যে এই বছরের ৩ সেপ্টেম্বর রাজস্থান এবং দিল্লি জুড়ে টি অনুমোদিত স্কুলের আচমকা পরিদর্শন করে কর্তৃপক্ষ। পরিদর্শন চলাকালী ২১ টি স্কুলে সিবিএসই উল্লেখযোগ্য অনিয়ম খুঁজে পেয়েছে, যার মধ্যে রয়েছে নির্দিষ্ট বিদ্যালয়ে প্রচুর সংখ্যক অনুপস্থিত শিক্ষার্থী। ফলস্বরূপ সিবিএসি (CBSE)এর তরফে স্কুলগুলিকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে এবং তাঁদের প্রতিক্রিয়া জানানোর জন্য ৩০ দিনের সময় দিয়েছে।
🚨 The Central Board of Secondary Education, CBSE, has withdrawn affiliation from owing to significant numbers of non-attending students from classes IX-XII.
Additionally, the board has also downgraded six schools from senior secondary to… pic.twitter.com/9SR6tuHaoN
— Vishu Adhana (@Scribe_Vishu) November 6, 2024
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন জোর দিয়েছিল যে এই ধরনের অনুশীলনগুলি শিক্ষাগত অখণ্ডতাকে ক্ষুণ্ন করে , যা মানসম্পন্ন শিক্ষা এবং ছাত্রদের বিকাশের মিশনের সঙ্গে সরাসরি বিরোধী। বোর্ড এই সমস্যাগুলির সমাধান এবং নৈতিক শিক্ষার মান উন্নীত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 07, 2024 12:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

