Budget 2024: নয়া কর কাঠামোয় কাদের কত শতাংশ রোজগার পর্যন্ত আয়কর জমা করতে হবে, দেখুন কী জানালেন সীতারামন

Budget 2024: নয়া কর কাঠামোয় কাদের কত শতাংশ রোজগার পর্যন্ত আয়কর জমা করতে হবে, দেখুন কী জানালেন সীতারামন
Nirmala Sitharaman (Photo Credit: ANI/Twitter)

তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটে (Budget) নয়া আয়কর পরিকাঠামোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানো হল। বাজেট পেশের সময়  আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, নয়া কর কাঠামোয় এবার স্ট্যান্ডার্ড ডিডাকশন বেড়ে হল ৭৫ হাজার। যা আগে ছিল ৫০ হাজার। পাশাপাশি ৩ লক্ষ পর্যন্ত যাঁদের আয়, তাঁদের ক্ষেত্রে কোনও আয়কর থাকছে না। ৩ থেকে ৭ লক্ষ পর্যন্ত যাঁদের আয়, নয়া কর কাঠামোয় তাঁদের ৫% করে আয়কর জমা করতে হবে। ৭ থেকে ১০ লক্ষ পর্যন্ত রোজগারকারীদের ১০% করে আয়কর জমা করতে হবে। ১০ থেকে ১২ লক্ষ পর্যন্ত রোজগারকারীদের ১৫% আয়কর দিতে হবে। ১২ থেকে ১৫ লক্ষ রোজগারে দিতে হবে ২০ শতাংশ এবং ১৫ লক্ষের উপর যাঁদের রোজগার, তাঁদের ৩০% করে আয়কর জমা করতে হবে বলে বাজেটে আজ ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman )।

আরও পড়ুন: Budget 2024: আয়করে এবার স্ট্যান্ডার্ড ডিডাকশন কত হবে, জানিয়ে দিলেন সীতারামন

দেখুন ট্যুইট...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 23, 2024 12:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).