Rahul Gandhi On Budget 2024: 'জোটসঙ্গী, বন্ধুদের খুশি করতে কুর্সি বাঁচাও বাজেট', কটাক্ষ রাহুল গান্ধীর
মঙ্গলবার সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট পেশের পর তার বিরুদ্ধে মত প্রকাশ করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাহুল বলেন, সংসদে যে বাজেট পেশ করা হয়েছে,তা বিজেপি জোটসঙ্গী এবং প্রিয় বন্ধুদের খুশি করতে। জোটসঙ্গী এবং বন্ধুদের শান্ত করতেই এই বাজেট বলেও মন্তব্য করা হয় রাহুল গান্ধীর তরফে। পাশাপাশি এই বাজেটকে 'কুর্সি বাঁচাও' বাজেট বলেও কটাক্ষ করেন রাহুল। পাশাপাশি নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেন, তা লোকসভা নিরর্বাচনে কংগ্রেসের ইস্তাহারকে অনেকাংশে কপি করা বলেও কটাক্ষ করেন কংগ্রেস সাংসদ। নিজের সোশ্যাল হ্যান্ডেলে নির্মলা সীতারামনের বাজেট নিয়ে কটাক্ষ করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
আরও পড়ুন: PM Modi On Budget 2024: 'সমাজের সর্বস্তরের মানুষের শক্তি বৃদ্ধি করবে এই বাজেট', বললেন প্রধানমন্ত্রী
দেখুন এবারের বাজেটকে কীভাবে কটাক্ষ করলেন রাহুল গান্ধী...
“Kursi Bachao” Budget.
- Appease Allies: Hollow promises to them at the cost of other states.
- Appease Cronies: Benefits to AA with no relief for the common Indian.
- Copy and Paste: Congress manifesto and previous budgets.
— Rahul Gandhi (@RahulGandhi) July 23, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

