Budget 2024: বাজেটে পর্যটনে বিশেষ গুরুত্ব, বিহারের জন্য আবারও সুখবর

পর্যটন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, "পর্যটন সবসময়ই আমাদের সভ্যতার একটি অংশ। পর্যটনের বিকাশ হলে অনেক লোক কাজের সুযোগ পাবেন। বহু ক্ষেত্র উন্মোচন হবে।"

Budget 2024: বাজেটে পর্যটনে বিশেষ গুরুত্ব, বিহারের জন্য আবারও সুখবর
Nirmala Sitharaman (Photo Credits: ANI)

নয়াদিল্লিঃ এ বারের বাজেটে (Budget 2024)পর্যটনে বিশেষ গুরুত্ব দিল মোদী সরকার (Modi Government)। এ ক্ষেত্রে বেশি গুরুত্ব পেল বিহার (Bihar)। বিষ্ণুপাদ ও মহাবোধি মন্দির করিডরের জন্য বিশেষ সাহায্যের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) । কাশীর বিশ্বনাথ মন্দিরের মতো করিডর নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এ ছাড়া বাজেটে উল্লেখ রয়েছে রাজগীর এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের (Nalanda University) উন্নয়নের কথা। পাশাপাশি পর্যটন বিকাশের জন্য ওড়িশাকেও আর্থিক সাহায্য করা হবে বলে ঘোষণা। পর্যটন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, "পর্যটন সবসময়ই আমাদের সভ্যতার একটি অংশ। পর্যটনের বিকাশ হলে অনেক লোক কাজের সুযোগ পাবেন। বহু ক্ষেত্র উন্মোচন হবে।"

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 23, 2024 12:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).