Mumbai Local Train Video: মুম্বইয়ের লোকাল ট্রেনে দুই মহিলার মধ্যে তুমুল অশান্তি, চুলোচুলি থেকে হাতাহাতি, রক্তক্ষরণ, দেখুন ভাইরাল ভিডিও
চুল ধরে টানাটানি। সজোরে আঘাত। আঁচড়ানো, খামচানো কোন কিছুই বাকি রইল না। মারধরের ঠেলায় ঝরল রক্ত। ভিড় ট্রেনের মধ্যে দুই মহিলার এমন হিংস্র রূপ দেখে তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করেন বাকি যাত্রীরা।
দিন কয়েক আগের ঘটনা মুম্বইয়ের লোকাল ট্রেনে (Mumbai Local Train) মাত্রাতিরিক্ত ভিড়ের জেরে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়েন যাত্রীরা। মারা যান কয়েকজন। এবার ট্রেনের মহিলা কামরায় দুই যাত্রীর মধ্যে তুমুল অশান্তি। মৌখিক বচসা হাতাহাতিতে গড়াল। চুল ধরে টানাটানি। সজোরে আঘাত। আঁচড়ানো, খামচানো কোন কিছুই বাকি রইল না। মারধরের ঠেলায় ঝরল রক্ত। ভিড় ট্রেনের মধ্যে দুই মহিলার এমন হিংস্র রূপ দেখে তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করেন বাকি যাত্রীরা। কিন্তু কারুর বারণ শোনার মত অবস্থায় তখন ছিলেন না রণং দেহি মূর্তি ধারণ করা দুই মহিলা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই দৃশ্য। জানা যাচ্ছে, একজন মহিলার মাথায় গুরুতর আঘাত লেগেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
আরও পড়ুনঃ গবাদি পশু চড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি, মহিলাকে ছিঁড়ে খেল বাঘ
লোকাল ট্রেনের মধ্যে রক্তারক্তি কাণ্ডঃ
#WATCH | A violent altercation occurred between two women on the Churchgate - Virar ladies special train, with one woman depicted blee*ing from her forehead. An official report regarding the incident has not been submitted yet.#mumbailocal #virar #mumbainews #Mumbai pic.twitter.com/trp3KqG2Bc
— Free Press Journal (@fpjindia) June 20, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 20, 2025 07:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

