লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra) শব্দ প্রয়োগ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। লোকসভায় দাঁড়িয়ে মহুয়া মৈত্র যে মন্তব্য করেন, তা অসংসদীয় বলে তোপ দাগা হচ্ছে বিজেপির তরফে। এ বিষয়ে এবার মুখ খুললেন বিজেপি সাংসদ হেমা মালিনী। হেমা মালিনী বলেন, বাক্য ব্যবহারে সংযত হতে হবে। লোকসভায় কোনও শব্দ প্রয়োগ করতে গেলে, যাতে কেউ আবেগপ্লুত হয়ে না যান, সে বিষয়ে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেন বিজেপি সাংসদ। মহুয়া মৈত্র কি আদতে এমন, তা তিনি জানেন না বলেও মন্তব্য করেন হেমা মালিনী। মহুয়া মৈত্রর বক্তব্যের ক্লিপ শেয়ার করে তার তীব্র নিন্দা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
. @MahuaMoitra has shamed the entire WB with her unparliamentary language.
Use of such words shows the TMC culture wherein murder, violence, rape and abuses are so common. TMC leaders have lost their common sense in such atmosphere.
I feel pity for them. Bengal is watching. pic.twitter.com/O0KyuoES8j
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) February 7, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)