Haryana Elections Results 2024: এক্সিট পোলের পূর্বাভাস উড়িয়ে হরিয়ানায় বিজেপি মুখ্যমন্ত্রী নবাব সাইনির চ্যালেঞ্জ, আমরাই ক্ষমতায় ফিরছি

দেশের সব কটি এক্সিট পোলে দেখানো হয়েছে হরিয়ানা বিধানসভায় খুব খারাপভাবে হেরে ক্ষমতা হারাতে চলেছে বিজেপি। সমীক্ষাগুলিতে দেখানো হয়েছে, হরিয়ানায় কংগ্রেস ৫৫-৬০টি আসন পেয়ে ১০ বছর পর ক্ষমতায় ফিরতে পারে।

Haryana Elections Results 2024: এক্সিট পোলের পূর্বাভাস উড়িয়ে হরিয়ানায় বিজেপি মুখ্যমন্ত্রী নবাব সাইনির চ্যালেঞ্জ, আমরাই ক্ষমতায় ফিরছি
Haryana Assembly Elections 2024. (Photo Credits: X)

দেশের সব কটি এক্সিট পোলে (Exit Poll) দেখানো হয়েছে হরিয়ানা বিধানসভায় (Haryana Assembly Elections 2024) খুব খারাপভাবে হেরে ক্ষমতা হারাতে চলেছে বিজেপি (BJP)। সমীক্ষাগুলিতে দেখানো হয়েছে, হরিয়ানায় কংগ্রেস ৫৫-৬০টি আসন পেয়ে ১০ বছর পর ক্ষমতায় ফিরতে পারে। সেখানে বিজেপি বড়জোড় ২০-২৫টি আসন পেতে পারে। কিন্তু এক্সিট পোলের পূর্বাভাস উড়িয়ে হরিয়ানায় বিজেপির মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি দাবি করলেন, ফের রাজ্যে সরকার তারাই গড়বেন। মুখ্যমন্ত্রী নায়াব সিং বললেন, " আমি শুরু থেকেই বলেছি হরিয়ানায় বিজেপি নিজের ক্ষমতাতেই সরকার গড়বে। কিন্তু তবু যদি দেখা যায় জোটের প্রয়োজন হচ্ছে, তাহলে আমরা সবরকম পরিস্থিতির জন্য তৈরি আছি।" গতবার হরিয়ানা নির্বাচনে দুষ্মন্ত চৌতালের দল সহ আরও দু একটা দলের সাহায্য বিজেপি জোট সরকার গড়েছিল।

আগামী মঙ্গলবার, ৮ অক্টোবর হরিয়ানা ও জম্মু-কাশ্মীর বিধানসভার ফলপ্রকাশিত হবে।

হরিয়ানায় জিতছে বিজেপিই, দাবি মুখ্যমন্ত্রী নবাব সিং সাইনির

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).