BJP: বিজেপির প্রার্থী তালিকায় বড় চমক, বাদ পড়লেন ২০ বিধায়ক
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রথম পর্যায়ে ১০৭টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। প্রার্থী তালিকায় চমক দিল উত্তরপ্রদেশের শাসক দল। ঘোষিত ১০৭টি আসনের মধ্যে গতবার ৮৩টি-তে জিতেছিল বিজেপি।
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে (Uttar Pradesh Assembly Elections 2022) প্রথম পর্যায়ে ১০৭টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি (BJP)। প্রার্থী তালিকায় চমক দিল উত্তরপ্রদেশের শাসক দল। ঘোষিত ১০৭টি আসনের মধ্যে গতবার ৮৩টি-তে জিতেছিল বিজেপি। ওই ৮৩টি আসনে এবার ২০জন বিধায়ককে প্রার্থী করল না বিজেপি। পাশাপাশি ঘোষণা করা হল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লড়বেন গোরক্ষপুর (শহর) কেন্দ্র থেকে।
এদিকে, নিজের জন্মদিনে প্রথম দফায় প্রার্থী ঘোষণা করলেন বিএসপি নেত্রী মায়াবতী। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সাত দফায় ভোটগ্রহণ হবে। প্রথম দফায় ভোটগ্রহণ হবে ১০ ফেব্রুয়ারি। সপ্তম তথা শেষ দফার ভোট ৭ মার্চ। আরও পড়ুন: মাকে ধর্ষণের অভিযোগে ধৃত ছেলে!
দেখুন টুইট
BJP names 107 candidates for UP polls in first list; 63 of 83 sitting MLAs repeated, 20 dropped: Party
— Press Trust of India (@PTI_News) January 15, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 15, 2022 01:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

