Karnataka Horror: চমকে ওঠার মতো, মাকে ধর্ষণের অভিযোগে ধৃত ছেলে!

চমকে ওঠার মতো ঘটনা। মাকে ধর্ষণের (Rape) অভিযোগে ধৃত ছেলে! কর্নাটকের (Karnataka) দক্ষিণ কন্নড় (Dakshina Kannada) জেলার পুত্তুর তালুকের কেদাম্বদি গ্রামে (Kedambadi Village) ঘটনাটি ঘটেছে। নির্যাতিতা মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার পুলিশ জানিয়েছে, নির্যাতিতার বয়স ৫৮ বছর। অভিযুক্তের দ্বারা যৌন নিপীড়নের পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে পুত্তুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি পুতুতর গ্রামীণ থানায় ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন।

Karnataka Horror: চমকে ওঠার মতো, মাকে ধর্ষণের অভিযোগে ধৃত ছেলে!
Representational Image. (Photo Credit: File Photo)

দক্ষিণ কন্নড়, ১৫ জানুয়ারি: চমকে ওঠার মতো ঘটনা। মাকে ধর্ষণের (Rape) অভিযোগে ধৃত ছেলে! কর্নাটকের (Karnataka) দক্ষিণ কন্নড় (Dakshina Kannada) জেলার পুত্তুর তালুকের কেদাম্বদি গ্রামে (Kedambadi Village) ঘটনাটি ঘটেছে। নির্যাতিতা মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার পুলিশ জানিয়েছে, নির্যাতিতার বয়স ৫৮ বছর। অভিযুক্তের দ্বারা যৌন নিপীড়নের পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে পুত্তুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি পুতুতর গ্রামীণ থানায় ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন।

পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে। পুলিশ বলছে, নির্যাতিতা মহিলা ও অভিযুক্ত একই বাড়িতে থাকতেন। ঘটনাটি ঘটেছে ১২ জানুয়ারি রাত ৩টে নাগাদ। মা ঘুমিয়ে পড়ার পর অভিযুক্ত তাঁর উপরে অত্যাচার শুরু করে। মা বাধা দিলে ও চিৎকার করলে অভিযুক্ত কাপড় দিয়ে মুখ চেপে ধরে। ঘটনাটি কাউকে জানালে মেরে ফেলারও হুমকি দেয় সে। পরদিন সকালেও অভিযুক্ত তাঁকে আবারও যৌন নিগ্রহ করে। আরও পড়ুন: Irfan Ansari: 'কঙ্গনা রানাওয়াতের গালের চেয়েও মসৃণ রাস্তা তৈরি করব', প্রতিশ্রুতি ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের

পুলিশ জানিয়েছে, নির্যাতিতার ছেলেটি বিবাহিত। যদিও তার স্ত্রী বাপের বাড়িতে থাকেন। পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে এবং আরও তদন্ত চলছে।

(The above story first appeared on LatestLY on Jan 15, 2022 01:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).