BJP MP Varun Gandhi: দেশের সব সাংসদের বেতন ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারকে দেওয়ার আবেদন বরুণ গান্ধীর
ওডিশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা সরকারী হিসেবে ২৭০ ছাড়িয়েছে। অসমর্থিত সূত্রে খবর মৃত্যু ৩০০ ছাড়িয়েছে।
ওডিশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা সরকারী হিসেবে ২৭০ ছাড়িয়েছে। অসমর্থিত সূত্রে খবর মৃত্যু ৩০০ ছাড়িয়েছে। সারে সারে রাখা আছে মৃতদেহ। মৃতদেহ শনাক্ত করার সুযোগ পাচ্ছে না মানুষ। ২০০৪ সালের পর দুনিয়ার সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হিসেবে ধরা হচ্ছে বালেশ্বরের রেল বিপর্যয়কে। ওডিশায় ট্রেন দুর্ঘটনার দৃশ্য় দেখে আঁতকে উঠছে দেশ। মৃতদের পরিবারের সদস্য়দের দশ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
এবার উত্তরপ্রদেশের পিলভিটের বিজেপি সাংসদ বরুণ গান্ধী আবেদন জানালেন, দেশের সব সাংসদ যেন তাদের বেতনের একটা অংশ ওডিশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের হাতে তুলে দেন।
দেখুন টুইট
BJP MP Varun Gandhi urges fellow parliamentarians to donate part of their salary to help families of victims of Odisha train accident
— Press Trust of India (@PTI_News) June 3, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 03, 2023 04:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

