Biparjoy Update: ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় 'বিপর্যয়', উত্তাল সমুদ্র আছড়ে পড়ছে দ্বারকার ঘাটে (দেখুন ভিডিও)

Biparjoy Update: ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় 'বিপর্যয়', উত্তাল সমুদ্র আছড়ে পড়ছে দ্বারকার ঘাটে (দেখুন ভিডিও)
Dwaraka Visual at Morning Photo Credit: Twitter@ANI

গুজরাট: ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় 'বিপর্যয়'।আরব সাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে শক্তি বাড়িয়ে চলেছে সে। ইতিমধ্যেই গুজরাটের সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলে সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসম ভবন। তাদের পূর্বাভাস বলছে, বুধবার পর্যন্ত সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূল বরাবর সমুদ্র উত্তাল হয়ে থাকবে। বৃহস্পতিবার তার রুপ হবে আরও ভীষণ,বিশাল উঁচু উঁচু ঢেউ আছড়ে পড়বে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

আজ সকাল থেকে বিপর্যয় সাইক্লোনের প্রভাবে গুজরাটের দ্বারকায় সমুদ্র পরিস্থিতি অস্বাভাবিক হতে শুরু করেছে। বড় বড় ঢেউ এর সঙ্গে প্রবল বাতাস বইতে দেখা গেছে।

মৌসম ভবনের ( IMD) সর্বশেষ আপডেট অনুসারে, অতি তীব্র ঘূর্ণিঝড়(very severe cyclonic storm) বিপর্যয় রাত ২টা ৩০ মিনিটে (ভারতীয় সময়) উত্তর-পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য আরব সাগরে পোরবন্দরের প্রায় ২৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং জাখাউ বন্দরের৩৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। মনে করা হচ্ছে ১৫ জুন সন্ধ্যার মধ্যে জাখাউ বন্দরের কাছে সৌরাষ্ট্র ও কচ্ছ অতিক্রম কর যাবে। দেখুন দ্বারকার গোমতীঘাটের ভিজ্যুয়াল।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 13, 2023 08:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).